• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

রহনপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে কম্বল বিতরণ করা হয়। শনিবার সকাল ১১টায় রহনপুর পুরাতন ফায়ার সার্ভিস অফিসে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রবীণ হিতৈষি সংঘ উপদেষ্টা আশরাফুল হক, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, সহ – সভাপতি আনসারুল্লাহ হক প্রমূখ। মোট ৭০ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca