• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

সাপাহারে চরম শীতে মিষ্টি সুবাস ছড়াচ্ছে খেজুর রস

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় যখন স্থবির জনজীবন ঠিক সেই সময় বাতাসে মিষ্টি সুবাস ছড়াচ্ছে খেজুর রস। শীতে শহর ও গ্রামে বাড়ীতে বসে গৃহবধুরা ব্যস্ত হয়ে পড়েছে পিঠা-পুলি বানানোর উৎসবে। আর পিঠা-পুলির সাথে খেজুরের রস থাকলে তো কথাই নেই! যার ফলে কনকনে শীতের সাথে বেড়েছে খেজুর রসের কদর। শীতের আগমন থেকে এই পর্যন্ত খেজুর গাছ থেকে সুমিষ্ট রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন এলাকার গাছীরা। সেই রস কিনে কেউবা রস দিয়ে আবার কেউ রস জ্বাল দিয়ে সুমিষ্ট গুড় বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন।

ডিসেম্বর মাসের শুরু থেকে প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা যায়। এসব রস থেকে তৈরি হয় সুমিষ্ট ও সুস্বাদু গুড় যা পুরনো দিনের ঐতিহ্য বহন করে। গ্রাম্যাঞ্চলে কাকডাকা ভোরে খেজুরের রস দিয়ে মুড়ি খাওয়া যেন ঐতিহ্যের একটি অংশ। এছাড়াও সন্ধ্যাকালীন সময়ে জ্বাল দিয়ে গড়ম করা খেজুর রস দিয়ে না ধরণের পিঠা খাওয়া যেন অমৃততুল্য।

সাপাহার উপজেলার বিভিন্ন রাস্তা দিয়ে গেলেই চোখে পড়ে দৃষ্টিনন্দন খেজুর গাছ। সারা বছর এসব গাছের পরিচর্যা না করলেও এসবের কদর বাড়ে শীত মৌসুমে। বিশেষ করে গ্রামগঞ্জে বেশি দেখা যায় খেজুর গাছ। বর্তমানে এই উপজেলার বিভিন্ন এলাকায় খেজুর রস সংগ্রহের বেশ ব্যস্ততা লক্ষ্য করা গেছে গাছীদের মাঝে। খেজুর গাছের মালিকরা অনেক সময় নিজেদের গাছে নিজেরাই রস সংগ্রহ করে থাকে। তবে বেশিরভাগ লোক ভালো গাছীদের চুক্তি দিয়ে খেজুর রস সংগ্রহ করায়। অনেক গাছী আছেন যারা মালিকদের কাছে সারাবছরের জন্য গাছ লিজ নিয়ে থাকেন। এসব লিজ হয় নির্দিষ্ট চুক্তির মাধ্যমে। তবে বেশির ভাগ আদি ভাগে চুক্তি সম্পন্ন হয় বলে জানা গেছে।

খেজুর রস সংগ্রহকারী গাছী শরিফুল ইসলাম বলেন “ আমি প্রতি বছর রাস্তার সব গাছ আদিতে লিজ নিয়ে থাকি। সংগৃহীত খেজুর রসের আমার ভাগেরটা জ্বাল দিয়ে গুড় তৈরী করে বাজারে বিক্রি করি। খেজুর গুড় সুমিষ্ট ও সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। প্রতিকেজি খেজুরগুড় বিক্রি হয় ১৬০-১৮০ টাকা পর্যন্ত।” এছাড়াও খেজুর রস ফেরি করে বিক্রি হয় গ্রাম-গঞ্জ ও শহরে। যা প্রতি লিটার ৩০-৫০টাকা পর্যন্ত।
স্থানীয়রা বলছেন, খেজুর রস সংগ্রহকারী গাছিদের মাঝে এই শীত মৌসুমে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। তারা রস সংগ্রহ করে লালি গুড়,পাটালী গুড় তৈরী করে। আর শীত মৌসুমে খেজুর গুড়ের পিঠা বানিয়ে আত্মীয় স্বজনদের বাড়ী পাঠাতেও পছন্দ করে এলাকার মানুষ। খেজুর রস যেমন আকৃষ্ট করে মানুষকে তেমনি খেজুর রস হতে তৈরী খেজুর গুড়ের মিষ্টি গন্ধও আকৃষ্ট করে। যার ফলে গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ নিধন বন্ধ ও নতুন গাছ লাগাতে উৎসাহ প্রদান করছেন এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca