• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

র‌্যাব-৫ কর্তৃক ৫১০ গ্রাম হেরোইন সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ২৭৬ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল (০৯ জানুয়ারি ২০২৩) বিকাল ৩ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএন্ডবি মোড়ে ব্র্যাক অফিসের সামনে হতে, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে রাজশাহীর বাঘার চকনারায়নপুরের সুনীল দাসের ছেলে মিঠুন দাসকে (২৬) একটি কাঠের বাক্স ও ৫১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে র‌্যাব-৫।

অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গ্রেফতারকৃত মিঠুন দাস একজন মাদক ব্যবসায়ী। সে নিজেকে মুচি পরিচয়ে রাজশাহীতে বসবাস করলেও মাদক ব্যবসার জন্য গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তার বেশ আনাগোনা ছিল । মুচি পরিচয়ে সে কাঠের বাক্সের ভিতর অভিনব কায়দায় মাদক পাচার করত । র‌্যাব-৫ এর গোয়েন্দা দলের তৎপরতায় অভিনব কায়দায় হেরোইন পাচারকালে র‌্যাবের আভিযানিক দল কর্তৃক ৫১০ গ্রাম হেরোইন সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca