চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাব-রেজিস্টারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ঘুষ,দূর্নিতী,স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারনে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা তার কার্যালয়ে হামলা ও মারধোর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে এঘটনায় আহত সাব -রেজিস্টার ইউসুফ আলীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানান,জরুরী বিভাগের চিকিৎসক।
প্রায় চার মাস আগে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা প্রায় ৩ মাস কর্মবিরতী পালন করে। শিবগঞ্জ সাব- রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাবার পর মারা যায়। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী কন্যা সন্তানের অনুকুলে পেনসনের টাকা প্রাপ্তীর জন্য সুপারিশের জন্য শিবগঞ্জ সাব-রেজিস্টার ইউসুফ আলীর কাছে প্রায় ১৫ মাস যাবত ঘুরেও কোন কাজ না করে হয়রানীর অভিযোগ, দলিল লেখকদের অযাথা হয়রানীর অভিযোগসহ, ঘুষ,দূর্নিতী ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক জানান,আমরা বাধ্য হয় তার নানান অন্যায় আবদার মেটাতে। দলিল সম্পাদনে দাতা ও গ্রহীতার তথ্য ও কাগজপত্রে কোন ভুল ও তথ্যের কাগজপত্র শতভাগ থাকার পরও অতিরিক্ত টাকা প্রদান না করলে তিনি দলিল সম্পাদন করেন না। সম্প্রতি একজনের কাছ থেকেই ৫ লক্ষ টাকা নেন বলে জানান অনেকেই। শিবগঞ্জে দিনে প্রায় দুই শতাধীক দলিল সম্পাদন হয়ে থাকে। সাবরেজিস্টার ইউসুফ আলী এ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা অন্যায়ভাবে নেযার অসংখ্য অভিযোগ রয়েছে। এব্যাপারে সাব -রেজিস্টার ইউসুফ আলীর ফোনে কয়েকবার রিং দিলেও তিনি রিসিভ করেননি।