• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গার যাদুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে খেলাধূলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লী মঙ্গল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সদস্য মো. কামাল, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মানিক ডাক্তার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন জয়ার্জ, ইউপি সদস্য হাম্মাদ আল রাজীব, সাংবাদিক ফারুক আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী খেলা শেষে বিকেলে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca