• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

সীমান্তের ৮ শতাধিক মানুষকে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো বিজিবি

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ভারতীয় সীমান্তঘেঁষা চাঁপাইনবাবগঞ্জের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, দিনমজুর শ্রেণীর ৮ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (১১ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তা দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের আয়োজনে সীমান্তবর্তী এলাকার ৫ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ৩ শতাধিক বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্য বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়৷ কর্মসূচির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নাহিদ হোসেন।

এ সময় বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক কাজ করেছে। এরই ধারাবাহিকতায় অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

চিকিৎসা প্রদান করেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবির। শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পে এসময় আরও উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর শাহেদ আহমেদ, সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, ওয়াহেদপুর বিওপির বিভিন্ন স্তরের বিজিবি সদস্যৃ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য সেবা ও সুরক্ষা নিয়ে আগামীতেও এমন কর্মসূচি বাস্তবায়ন করার কথা জানান, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নাহিদ হোসেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category