• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অভিযান মহিলা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, দিনমজুর শ্রেণীর দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই ঘোপাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অভিযান মহিলা সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব শীতবস্ত্র দেয়া হয়।

অভিযান মহিলা সমিতির সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুব মহিলা লীগের প্রচার সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক মো. বিউটি বেগম জানান, গত কয়েকদিন থেকে তীব্র শীতে জনজীবন নাকাল হয়ে পড়েছে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, ছিন্নমূল মানুষরা। তাই তাদের মাঝে কিছুটা উষ্ণতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ মাস্টার, চাঁদলাই জামে মসজিদের খাদেম মজিবুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca