• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ২২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ২৭৩ Time View
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ২২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল (১৩ জানুয়ারি ২০২৩) ভোর ৫ টার সময় কোম্পানীর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্তরের পার্শ্বে ঢাকা হইতে সিরাজগঞ্জগামী ০১টি নাভিলা স্পেশাল পরিবহনে যাত্রীবাহী বাসে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত আসামী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ভাটেরা জঙ্গলপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে আব্দুল কাদের (৩০ ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলা এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca