• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে ০১ জন আটক ও ভিকটিম উদ্ধার

Reporter Name / ২২৪ Time View
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ

র‌্যাব-৫ কর্তৃক অপহরণ এবং ধর্ষণের অভিযোগে ০১ জনকে আটক এবং অপহৃত ভিকটিম উদ্ধার।

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল (গত ১২ জানুয়ারি ২০২৩) দুপুর ২ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন চাঁনপাড়া গ্রামস্থ জনৈক মোঃ তারিকুল ইসলাম ভদু (৩৭) পিতা মোঃ ফাকু মন্ডল এর বাড়ীর পশ্চিমে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম মোছাঃ সুমাইয়া খাতুন (১৬) কে উদ্ধার করে ।

অপহরণকারী আসামী হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার খয়রাবাদ (ঢুলিপাড়া) গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ আব্দুল আলীম (২২) কে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ইং ০৮/০১/২০২৩ তারিখে ভিকটিম মোছাঃ সুমাইয়া খাতুন (১৬) সকাল ৮ টার সময় তার বাড়ী হতে স্কুলের জন্য বের হলে আর ফেরত না আসায় অনেক খোঁজাখুজির পরও না পাওয়ায় ০৮/০১/২০২৩ ইং তারিখ সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করে এবং উহার ০১টি কপি অত্র ক্যাম্পে জমা দিলে তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহরণকারী ও ধর্ষক এবং ভিকটিম এর অবস্থান শনাক্ত করে জানা যায় যে, অপহরণকারী ও ধর্ষক মোঃ আব্দুল আলীম (২২) ভিকটিম মোছাঃ সুমাইয়া খাতুন (১৬) কে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল। তাদের অবস্থানের উপর ভিত্তি করে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশন দল বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জানুয়ারি দুপুর ২ টার সময় ভিকটিমকে উদ্ধার পূর্বক অপরহরণকারী ও ধর্ষক মোঃ আব্দুল আলীম (২২) গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category