• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

সাপাহারে পানের বরজে আগাছানাশক প্রয়োগ করে ক্ষয়ক্ষতির অভিযোগ

Reporter Name / ২৩১ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

মনিরুল ইসলাম; সাপাহার, নওগাঁঃ

নওগাঁর সাপাহারে পানের বরজে ইউরিয়া সারের সাথে আগাছানাশক কীটনাশক প্রয়োগ করেছে দুবৃত্তরা। যাতে করে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আইহাই ইউনিয়নের শুকরইল গ্রামে। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের নিকট অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগের প্রেক্ষিতে ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার শুকরইল গ্রামের ১১জন শেয়ারদার মিলে ৩বিঘা জমিতে পান চাষ করে আসছিলো। প্রতিদিন সকালে তারা পান গাছের পরিচর্যার জন্য বরজে যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে শেয়ারদার কেয়ামদ্দীন সকাল আটটার দিকে পানের বরজে যায়।

এসময় বরজের প্রতিটি গাছের গোছার ফাঁকে ইউরিয়া সার দেখতে পায়। পরে অন্যান্য শেয়ারদারদের খবর দিলে তারা এসেও ইউরিয়া সার দেখতে পায়। পরে গন্ধ শুঁকে জানতেত পারে ইউরিয়া সারের সাথে আগাছানাশক কীটনাশক দেওয়া হয়েছে। যাতে করে ২/৫ দিনের মধ্যে সব গাছ শুকিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তারা। এই ঘটনায় শেয়ারদা দের পক্ষে থান মোহাম্মদের ছেলে এনামুল বাদী হয়ে আইহাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি অভিযোগদায়ের করেন।

এ ব্যাপারে ৪নং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category