• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

প্রেমিকার বিয়ের ৬ দিন পর আত্মহত্যা, ফেসবুকে যা বললেন প্রেমিক

Reporter Name / ২১৭ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বসতঘর থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে মরদেহ উদ্ধার হয়। তবে শুক্রবার তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন।

নিহত ব্যক্তি উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রনি আহমেদ (১৯)। তিনি শ্রীপুরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, রনির গ্রামের এক মেয়ের সঙ্গে কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত ৬ জানুয়ারি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এরপর থেকে রনি বিচলিত হয়ে পড়েন। সর্বশেষ শুক্রবার রাতে তার ফেসবুক টাইম লাইনে লিখেন, ‘আর কখনো কারো কাছে কিছু চাইব না। সবাই ভালো থাইকেন। আর আমার জন্য দোয়া কইরেন। আর হয়তো কোনো পোস্ট করা হবে না।’ পরিবারের প্রাথমিক ধারণা, পছন্দের প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় রনি অভিমান করে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন।

স্বজনরা জানান, রনি শুক্রবার রাতে তার থাকার কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার ভোরে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে ঘরের ধর্নার সঙ্গে বাঁধা গামছায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।

উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category