• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

প্রবীণ সাংবাদিক `ডি.এম তালেবুন নবী’ আর নেই

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

প্রবীণ সাংবাদিক ও গুণি -সমাজসেবী `ডি.এম তালেবুন নবী’ আর নেই। আজ সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে— রাজিউন) ।তাঁর প্রথম জানাজা চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়া ঈদগাহে আগামী কাল বুধবার সকাল ১০ টায় ও দ্বিতীয় জানাজা দারিয়াপুর গোরস্থানে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

`ডি.এম তালেবুন নবী’ ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রথম প্রেসক্লাব ‘চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। কাজ করেছেন দৈনিক বাংলায়, বাংলাদেশ টেলিভিশনে এবং দৈনিক জনকণ্ঠে। দীর্ঘ ৬০ বছর ধরে সাংবাদিকতায় অবদান রাখেন। জাতীয় গণমাধ্যমে সাংবাদিকতার পাশাপাশি ‘সাপ্তাহিক চাঁপাই সংবাদ’ নামের পত্রিকাটি ৯০ এর দশকে সম্পাদক ও প্রকাশক হিসেবে নিয়মিত প্রকাশ করতেন। ‘সাপ্তাহিক চাঁপাই সংবাদ’ এর মাধ্যমে তৎকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু সাংবাদিকের হাতেখড়ি হয়। সাংবাদিকতার পাশাপাশি তালেবুন নবী চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা বিস্তারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজ ও গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca