• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ভোলাহাটে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

Reporter Name / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বি.এম রুবেল আহমেদঃ ভোলাহাটে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে সোনাজল মাঠে ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা ৫০ একর ব্লক প্রদর্শনী হিসেবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা লাগানো হয়েছে।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির। এসময় স্বাগত বক্তব্যে ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী বলেন, সময় ও অর্থ সাশ্রয়ী হতে অবশ্য প্রযুক্তি নির্ভর হতে হবে। তিনি আরও বলেন, মেশিনের মাধ্যমে ধান সহ বিভিন্ন কৃষি চাষাবাদ করতে পারলে কৃষকের যেমন সময় বাঁচবে তেমনি অর্থ বাঁচবে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ লোকমান হাকিম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ নাইমুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca