• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে বিজয়ী জিয়াউর রহমান

Reporter Name / ৪৩১ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুঃ জিয়াউর রহমান (নৌকা) প্রতীকে ৯৫ হাজার ৯৯০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মোহাম্মদ আলী সরকার ( আপেল) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৯১ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোটগণনা শেষে বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুঃ জিয়াউর রহমান (নৌকা) কে বিজয়ী ঘোষণা করা হয় । এদিকে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মুঃ খুরশিদ আলম বাচ্চু (মাথল) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩০৯ ভোট, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুর রাজ্জাক (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১ ভোট, বিএনএফের মনোনীত প্রার্থী নবিউল ইসলাম ( টেলিভিশন) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট ও জাকের পার্টির মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা (গোলাপ) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৭০ ভোট।

বিএনপির সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম পদত্যাগ করায় চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
রাত সারে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মোঃ দেলোয়ার হোসেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী ও রিটার্নিং অফিসার ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca