• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদের জয়

Reporter Name / ৪৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ৩ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে আব্দুল ওদুদ ৬৯ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীক নিয়ে সামিউল হক লিটন ৫৫ হাজার ৮৮০ ভোট ও বিএনএফ প্রার্থী কামরুজ্জামান টেলিভিশন প্রতীক নিয়ে ৪ হাজার ৪০ ভোট পেয়েছেন। নির্বাচনে ২৯ দশমিক ৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এর আগে ওই আসন থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca