চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী শীতার্ত ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে ২২৪ পিছ কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার ০৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে দশটায় ইউনিয়ন পরিষদ চত্বরে ডাসকো ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও হেকস/ইপার এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্য়কারী নারায়ণ চন্দ্র রায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কসবা ইউনিয়নের, ১নং ওয়ার্ড সদস্য ইরফান আলী, ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল জব্বার, ৪ নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম রহিদ , ১,২,৩ ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা সদস্য চাম্পা বেগম, ৪,৫,৬ ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা রাহেমা খাতুন, ডাসকো ফাউন্ডেশন এর প্রকল্প উপজেলা অফিসার প্রহল্লাদ চন্দ্র রায়।
এছাড়াও রিভাইভ প্রকল্পের মধ্যে উপস্থিত ছিলেন নাসরিন আক্তার, শ্যামলী রানী, মেহেরুন নেহা, দীপ্ত মুর্ম ও প্রকল্পের ফ্যাইনান্স কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার বৃন্দ উপস্থিত ছিলেন।