• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

চিঠির মাধ্যমে ভালবাসা ও কুশলাদি বিনিময় করেছে সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটি

Reporter Name / ২৬২ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা যুব সংগঠন সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটি আজ ভালোবাসা দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন স্থানে চিঠি বিনিময়ের মাধ্যমে নানাবয়সী বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে কুশলাদি ও ভালোবাসা বিনিময়ের কর্মসূচি পালন করেছে।এই কর্মসূচি পালন করার সময়ে চিঠির মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশলাদি বিনিময় ও মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছে।
এই কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউ প্রাঙ্গনে সংগঠনের প্রধান সমন্বয়ক ফয়সাল আহমেদের তত্ত্বাবধানে,অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে সংগঠনের পরিচালক সিদ্দিকুন সিমলার তত্ত্বাবধানে এবং সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র বদরুল মোর্শেদ এর তত্ত্বাবধানে চিঠির মাধ্যমে ভালবাসা ও কুশলাদি বিনিময় ও মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি কর্মসূচি পালন করা হয় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য সুজন ক, নজরুল ইসলাম এবং মুসকান আহমেদ।
এছাড়াও সংগঠনটির উদ্যোগে বাগেরহাটে আবিদা খান ও শারমিন হিরামনি,ময়মনসিংহের দুইটি স্থানে জাফরিন আক্তার সাথি ও খোবায়েদ আহমেদ এবং নারায়ণগঞ্জে কাজল রেখার তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়েছে।
আজকের কর্মসূচির উদ্দেশ্য ছিলো,কর্মব্যস্ত এই জীবনে প্রত্যেকেই কেমন আছে? এবং নিজেকে নিয়ে কে কতখানি ভাবছে তা জানার চেস্টা করা। এই কর্মসূচি বাস্তবায়ন এর পাশাপাশি আত্মহত্যা প্রতিরোধে করণীয় ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।চিঠির মাধ্যমে এমন কুশলাদি বিনিময়ের সুযোগ ও সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটির স্বেচ্ছাসেবকদের ভালোবাসা পেয়ে এই কর্মব্যস্ত মানুষেরা অত্যন্ত খুশি হওয়ার পাশাপাশি তাদের মতো করে অভিমত ব্যক্ত করেছেন,এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।
আজকের এই কর্মসূচি সম্পর্কে সংগঠনলনের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র বদরুল মোর্শেদ এর কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান যে, আমাদের দেশের মানুষ নিজের খেয়াল কম রাখেন এবং আত্মহত্যা প্রতিরোধে করণীয় ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে তুলনামূলক কম সচেতন তাই আমরা আজ ভালবাসা দিবস উপলক্ষে কর্মব্যস্ত নানা শ্রেণির মানুষের সাথে কুশলাদি ও ভালবাসা বিনিময়ের জন্য এমন কর্মসূচি হাতে নিয়েছি এবং মানুষদেরকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার চেস্টা করেছি।
এই কর্মসূচি বাস্তবায়ন কালে লেখক,সাংবাদিক,সরকারের প্রশাসন,শিক্ষার্থী,সুধীজন ও সাধারণ জনগণের সাথে চিঠির মাধ্যমে ভালবাসা ও কুশলাদি বিনিময় এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করেছে সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca