• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে ২’টি বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

Reporter Name / ২৩৪ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ টি বিদেশী পিস্তুল ৪ টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলিসহ মোঃ আব্দুর রাজ্জাক রাজু (২৬) নামে এক অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। আটক ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জে জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস নোটে জানান,
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি দল অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার থেকে মোঃ আব্দুর রাজ্জাক (রাজু) (২৬) কে দু’টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও মোবাইল সহ হাতেনাতে গ্রেফতার করে।
র‍্যাব আরো জানায়,আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা রহনপুর এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে একটি যাত্রিবাহী ভ্যান থেকে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামী সোনা মসজিদ এলাকায় খুচরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত আছে বলেও স্বীকার করেন।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca