• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ১ চীনা নাগরিক নিহত, আহত ৪

Reporter Name / ৩৬০ Time View
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ


মাদারীপুরের শিবচরে ট্রাক ও কেবিন পিকাপের মুখোমুখি সংঘর্ষে সাংবিন (৩৩) নামের এক চীনা নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪ জন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রিজ এলাকার ঢাকা-ভাঙ্গা মহাসড়কে হাইওয়ে এক্সপ্রেস সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

চীনা নাগরিক সাংবিন (৩৩) পদ্মা সেতু রেল প্রকল্পের ডিভিশন-২ এর ৪ নম্বর ইউনিটে সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ মাধ্যমে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা থেকে ঢাকা যাওয়ার পথে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের কেবিন পিকাপের গাড়িটি শিবচর উপজেলার বাঁচামারা ব্রিজের কাছাকাছি আসলে তার অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চীনা সার্ভে ইঞ্জিনিয়ার সাংবিনসহ ৫ জন আহত হন। এর মধ্যে চীনা নাগরিক সাংবিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চীনা নাগরিকের নিহতের বিষয়টি শিবচর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী নিশ্চিত করেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category