• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

আইপিএলের পর পিএসএলকেও না করে দিলেন তাসকিন

Reporter Name / ৪১১ Time View
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্কঃ


আগামী ২৪ ফেব্রুয়ারি তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে সিরিজের আগে কয়েক ম্যাচের জন্য পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ডাক পেয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। মুলতান সুলতানের হয়ে তিন ম্যাচ খেলার প্রস্তাব এসেছিল তাসকিনের কাছে।

তবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির কথা ভেবে তাতে না করে দিয়েছেন তাসকিন আহমেদ। এর আগে গেল বছর আইপিএলেও খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেবারও জাতীয় দলকে প্রাধান্য দিতে আইপিএলকে না করে দিয়েছিলেন তারকা এই পেসার।

শনিবার একক অনুশীলন শেষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তাসকিন বলেন, গতবার আইপিএল না খেলায় বোর্ড থেকে পুরস্কৃত করেছে। ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই মূল লক্ষ্য। আইপিএল খেলতে পারিনি বলে আক্ষেপ নেই। ভালো করলে সামনে আরও সুযোগ আসবে। দিনশেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা।’ তাসকিন যোগ করেন, ‘আসলে বোর্ড থেকে যেটা সিদ্ধান্ত নেবে, ম্যানেজমেন্ট আছে।

যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ, গুরুত্বপূর্ণ তো এটাই। কয়েক ম্যাচের জন্য যদি ওখান থেকে প্রস্তাব আসে আর সেখানে গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু ইনজুরি থেকে সেরে উঠছি। পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca