• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সাংবাদিক কল্যাণ তহবিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name / ৩৬৬ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

অলিউল হক ডলার,নাচোলঃ
নাটোর গ্রীণভ্যালী পার্ক এ সাংবাদিক কল্যাণ তহবিলের ফ্যামেলী ডে,(বার্ষিক বনভোজন) অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার দিনব্যাপী সাংবাদিক কল্যাণ তহবিলের(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ফ্যামেলী ডে এর অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি, তাদের ছেলেমেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভোজের পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজ ও আলোচনা সবাই উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও নাচোল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মশিউর রহমান বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, নাচোল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী সুলতানুল আমিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ তারিফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদ,স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিউল হক ডলার, সারোয়ার জাহান সুমন ও শাকিল রেজা। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও লটারীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca