• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

হরিমোহনে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৩

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

আজমাল হোসেন মামুন:
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় প্রধানশিক্ষক ড. মোঃ রুহুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধানশিক্ষক মোঃ গোলাম মুর্শেদ। আলোচক হিসাবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক বিষয়ে একাধিক গ্রন্থের রচয়িতা ও সিনিয়র শিক্ষক মুফতি হানিফ মোঃ আব্দুল কাদের, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল বাশির, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান এবং চামাগ্রাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ কারবারি মোঃ আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আজমাল হোসেন মামুন। বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উপলক্ষ্যে আয়োজিত ক্বেরাত, হামদ/নাত ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ ক্বারি মোঃ আব্দুল মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca