• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ফ্যামেলি ডে অনুষ্ঠিত

Reporter Name / ৪৭৯ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ফ্যামেলি ডে-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ মার্চ) দিনব্যাপি উপজেলার কাজিগ্রাম রামদাসপুর ব্রিজ সংলগ্ন আম বাগানে গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সদস্য ও তার পরিবারদের নিয়ে ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। ফ্যামেলি ডে এর প্রধান আকর্ষন ছিল র‌্যাফেল ড্র আর বিনোদন সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন। বহু ব্যস্ততার মধ্য দিয়ে সাংবাদিকের জীবন অতিবাহিত হলেও গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে কাজিগ্রাম রামদাসপুরে সাংবাদিকদের ও আগত অতিথি দের উপস্থিতে এক মিলন মেলায় পরিণত হয়।সারাদিন ব্যাপি উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সকলেই মুখরিত হয়ে উঠে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামসুল আজম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ৮ টি ইউনিয়নে চেয়ারম্যানগণ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ সাদিক, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সেরাজুল ইসলাম, তোহরুল ইসলাম, উত্তম কুমার, শাখাওয়াত হোসেন, কবির হোসেন, আব্দুল ওদুদ ও তাদের পরিবারবর্গরা।

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca