• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নানা কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

Reporter Name / ৩৫০ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সময় জেলা প্রশাসককের কার্যালয় চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন
জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এরপর একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান,নির্বাহী প্রকৌশলী কার্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর(ইইবি) চাঁপাইনবাবগঞ্জ,বিবিবি ১ ও ২ নেসকো পিএলসি চাঁপাইনবাবগঞ্জ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন,জেলা শিক্ষা অফিস, উপ-পরিচালক এর কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর,বাংলাদেশ শিশু একাডেমি,চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়,কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার মসাগফেরত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা,প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca