অলিউল হক ডলার ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজের এইচএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নাচোল সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখার উদ্যোগ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক রয়েল বিশ্বাস, নাচোল সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল সাবা, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ,পৌর শাখার সভাপতি সাব্বির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি আরিফ হোসেন।সঞ্চলনা করেন কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ সৈকত। বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।