• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

গোমস্তাপুরে প্রাথমিকের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

Reporter Name / ৪৮১ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩

 

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নস্থ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেওয়া শিক্ষকদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা ও সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ মার্চ ২৩) শনিবার বেলা ১১ টায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের অদূরে রামদাসপুর বিল এলাকায় এই আয়োজন করেন বাঙ্গাবাড়ী ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

২০১৯ সাল থেকে ২০২২ সালের মধ্যে ইউনিয়নস্থ ৩টি বিদ্যালয় থেকে মোট চারজন শিক্ষক পর্যায়ক্রমে অবসর গ্রহণ করেছেন। তাদের মধ্যে ২জন প্রধান শিক্ষক ও ২জন সহকারী শিক্ষক হিসেবে অবসরে যান। দীর্ঘদিনের প্রথানুসারে ইউনিয়নস্থ ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। একইসাথে নবীন শিক্ষকদের বরণও করা হয়েছে।

বিদায়কালে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করা হয়। অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকরা হলেন আশরাফুল হক প্রধান শিক্ষক, শ্যামপুর স.প্রা.বি, আব্দুস সালাম প্রধান শিক্ষক, ভবানীপুর স.প্রা.বি, ফজলুল করিম, সহকারী শিক্ষক, শিশাটোলা স.প্রা.বি ও (মরণোত্তর সম্মাননা) মরহুম রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, শ্যামপুর স.প্রা.বি ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা প্রাথমিক শিক্ষার নানাদিক বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন । বক্তারা প্রাথমিক শিক্ষার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা সমুন্নত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন ।

উল্লেখ্য যে, প্রাথমিক বিদ্যালয়ে অদ্যবধি সহকারী শিক্ষকদের স্ববেতনে প্রধান শিক্ষক পদে পদন্নোতি ও সহকারী শিক্ষক হিসেবে অবসরে যাবার ঘটনা ঘটে থাকে।

এম.এস. হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category