• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে লবণের সঙ্গে আসছিলো গাঁজা, বিপুল পরিমাণ গাঁজা, লবণসহ ট্রাক জব্দ

Reporter Name / ২২৯ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:


 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর বোর্ড ঘরের সামনে হাইওয়ে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি অপারেশন দল।

১০ মার্চ শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন হরিপুর বোর্ড ঘরে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

জানা যায়, একটি লবণ ভর্তি ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় গাঁজার চালানটি চাঁপাইনবাবগঞ্জে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় পরস্পরের যোগসাজশে বাহির থেকে লবণের সঙ্গে মিশিয়ে গাঁজার চালানটি পাচার করার চেষ্টা করছিল । এসময় ৫৭ কেজি গাঁজা, ১৪ টন লবণ ও একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সাহান বান্ধা পুকুরিয়া এলাকার মৃত তোহরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৪), একই উপজেলার পিঠালীতলার আনারুল ইসলামের ছেলে আব্দুল করিম (২৫), একই উপজেলার ওমরপুর এলাকার আফসার আলীর ছেলে বকুল (৩৮) ও একই উপজেলার আজগুবি এলাকার তুফানী’র ছেলে ডালিম রেজা (৩০)। মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান’এর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক আসাদুর রহমানের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে। উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category