• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-১

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুজন সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার চরকানছিড়া বহিরাপাড়ার আজাহারের ছেলে ফারুক হোসেন (৩০)। পলাতক মুল হোতা ১ জন আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার পাঁকা হলদার পাড়ার মৃত আবু বক্করের ছেলে বাবলু (৪০) ও ক্রেতা নাচোল উপজেলার ভোলা মোড়ের কাবাতুল্লাহর ছেলে ইয়াছিন (২৪)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার মাদকবিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ভাংগাপাড়া গ্রামে এসআই আসগর আলীর নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরও জানাগেছে, মূল হোতা কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী বাবলু তার শ্বশুরবাড়ির এলাকায় অবস্থান করে ইয়াবা কারবারের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। পলাতক আসামিদের ধরতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category