• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

কাশিয়াডাঙ্গা বোয়ালিয়া জোন অফিস পরিদর্শনে আরএমপি কমিশনার

Reporter Name / ২২২ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

 

জিয়াউল কবীর স্বপন, স্টাফ রিপোর্টার,রাজশাহী:


পুলিশ কমিশনার আনিসুর রহমান আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া জোন অফিস পরিদর্শন করেন। সকাল ১০.০০ টায় উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব বিভূতি ভূষন বানার্জী কাশিয়াডাঙ্গা জোন অফিসে ও দুপুর ১.০০ টায় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আরেফিন জুয়েল বোয়ালিয়া জোন অফিসে পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এসময় পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: নূরে আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) ড. মো: রুহুল আমিন সরকার, সহকারী পুলিশ কমিশনার (পিওএম) জনাব সুকুমার মোহন্ত, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মো: আরিফুল ইসলাম-সহ আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া জোন অফিসের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category