• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Reporter Name / ২৫০ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে রুহুল আমিন (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সে উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া গ্রামের শামিম মন্ডলের ছেলে। বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান ও এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে নিজের ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুহুল আমিন। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।

রুহুল আমিনের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একজন আদম ব্যবসায়ী ছিলেন। মালোশিয়া লোক পাঠাবেন বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিদেশ লোক পাঠাতে না পারায় উক্ত ব্যাক্তিগণ টাকার জন্য চাপ প্রয়োগ করেন, সে টাকা দিতে না পারার কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca