• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

রাজশাহীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপিত

Reporter Name / ২১৩ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

 

নিউজ ডেস্কঃ


আজ ১৫ মার্চ “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী”প্রতিপাদ্যে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩। সকাল সারে ১০ টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণিত সভায় রাজশাহী জেলার জেলা প্রশাসক জনাব আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জনাব জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত ডি আই জি, জনাব আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব সামসুন নাহার,বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার। আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহাম্মদ সেলিমসহ সহকারী পরিচালকগণ, রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু, ক্যাবের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা মামুন , রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব মো: সাইদুর রহমানসহ বিভিন্ন বাজার সমিতি ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক জনাব মোহাম্মদ সেলিম স্বাগত বক্তব্য প্রদান করেন ও উপস্থিত সুধিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি দিবসের প্রতিপাদ্য এর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবার রোজায় বাজার অস্থিতিশীল হবে না এবং এজন্য সবাইকে নিয়ে আলোচনার কথা ব্যক্ত করেন। রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক রমজানে মিতব্যয়ী ও পবিত্রতা বজায় রাখার জন্য আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন যে জ্বালানি নিয়ে অ্যাডভান্স চিন্তাভাবনা চলছে। সকলকে আরো সচেতন হতে হবে, আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশের শপথ নিয়েছি রমজানে আমরা পণ্যের মূল্য বাড়াবো না।

আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক নাগরিক হিসেবে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান ব্যক্ত করেন। স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ সম্পদ বাড়ালেই হবে না ন্যায় বিচারও থাকতে হবে বলে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca