• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বাঙ্গাবাড়ীতে শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালিত

Reporter Name / ২৩৪ Time View
Update : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ীতে কেক কেটে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হল বাংলার অবিসংবাদিত নেতা, এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস । ১৭ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কার্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ।
বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রমজান আলী মাইনুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলী সদস্য আলী আশরাফ, সহ সম্পাদক মামুনুর রশিদ ও সেলিম রেজা, সাংগঠিক সম্পাদক আলম রেজা, প্রচার সম্পাদক জাইগিরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ ।
এসময় বক্তারা বলেন,বঙ্গবন্ধু ছিলেন দৃঢ়চেতা ও রাজনীতি সচেতন। তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শৈশব থেকেই তাদের সৎ গুণাবলীর উন্মেষ ঘটাতে হবে। বঙ্গবন্ধুর দেশ প্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের জন্য দোয়া করা হয় ।
এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category