• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হাতে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার-৩

Reporter Name / ২২৫ Time View
Update : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মৌচাক মোড় ও নাচোল উপজেলার ঘিওন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার মৌচাক মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কাদির বিশেষ কায়দায় গ্যাস সিলিন্ডারের তলা কেটে ভিতরে গাঁজাগুলো সংরক্ষণ করে পাচারের চেষ্টা করছিল।

অপর এক অভিযানে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় নাচোল উপজেলার ঘিওন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মাদক কারবারি পারভেজ বিশেষ কায়দায় মোটরসাইকেলের তেলের কাটা ট্যাংকিতে ও সিটের নিচে অত্যন্ত সুকৌশলে ফেনসিডিলগুলো সংরক্ষণ করে পাচারের চেষ্টা করছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয় শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকার মোহর হোসেনের ছেলে কাদির হোসেন (২১), গোমস্তােপুর উপজেলার ঘাটনগর এলাকার মৃত আনসার আলীর ছেলে পারভেজ আলী (৩৩) ও একই উপজেলার নুনগোলা এলাকার তাইজুদ্দিনের ছেলে মানিক (৩৫)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসগর আলীর নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স অভিযান দুটি পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেফতার করে । উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category