• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে ইউএন’র প্রেস ব্রিফিং

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে পরিশেষে আরো ৭৫ টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে ভুমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে গোমস্তাপুর উপজেলা। আর সেই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধনের প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং করেন গোমস্তাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ।

সোমবার (২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানো। তিনি ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারী নোয়াখালী জেলার বর্তমানের লক্ষীপুর গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহনের পর ১৯৯৭ সালের ২০ মে কক্সবাজার পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন। তাঁর নির্দেশনায় শুরু হয় আশ্রায়ন প্রকল্প। মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। একই সাথে গোমস্তাপুর  উপজেলার “ক” শ্রেনির  পরিবারের নিকট ৪র্থ পর্যায়ে ৭৫ টি ঘর হস্তান্তর করা হবে। এ উপজেলায় হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী মোট ৭৩৩ টি পরিবার পুনর্বাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার  মধ্য দিয়ে গোমস্তাপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, জাতির পিতার স্বপ্নের বাংলা বিনির্মাণের লক্ষে ক্ষুধামুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগের স্বার্থকতা ও সফলতা কামনা করছি।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category