• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সাপাহারে আশ্রয়ণের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Reporter Name / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর সাপাহারে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ।

মঙ্গলবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর ভেড়াকুড়ি আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপের প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নবনির্মিত ঘর পরিদর্শনে যান তিনি। সেখানে নির্মিত ৩২ টি ঘর পরিদর্শন করে নির্মাণ কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এরআগে উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca