• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name / ১৫৭ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

অলিউল হক ডলার, নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২০২৩ পালিত হয়েছে। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে নাচোল থানায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলণ, সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সোয়া ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর পুলিশ, আনসার- ভিডিপি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর কুচকাওয়াজ শেষে ডিসপ্লে প্রদর্শণ, সকাল সাড়ে ৯টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকাল ১০টায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পৃথক পৃথক ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার(ভূমি)মিথিলা দাস, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবরগ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category