• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

“গৌড়” ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ-এর ২০২২-২৩ সনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

“গৌড়”ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল-২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে।এই ইফতার মাহফিলে সংগঠনের বিধিবিধান অনুযায়ী ২০২২-২৩ সেশনের কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায়
নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন “গৌড়” ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ সদ্য সাবেক সভাপতি জনাব সিহাব উদ্দিন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার্স(২০১৭-১৮) বর্ষের শিক্ষার্থী মোঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অনার্স(২০১৮-১৯) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোহাঃ পলাশ আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অনার্স (২০১৯-২০) ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ লেমন বিশ্বাস।
তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ-এর তিনটি সংসদীয় আসন থেকে তাদের নির্বাচিত করা হয়েছে।

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন “গৌড়” ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ২০২৩ এ উক্ত আংশিক কমিটি ঘোষণা করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব মোহাম্মদ আতাউর রহমান বিশ্বাস; বাংলাদেশ ব্যাংকের এ্যাডিশনাল ডিরেক্টর জনাব মো:বায়জিদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জনাব ড. এ এন এম হামিদুল কবির; সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক হাসান রশিদুজ্জামান বিপ্লব; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি এ্যাসিস্টান ডিরেক্টর জনাব মুহাম্মদ আব্দুল হান্নান ; বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগ ও হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান এবং সাঁথিয়া (পাবনা) উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব খাদেমুল ইসলাম জীবন সহ আরও বিশিষ্ট গুণীজন।

২০১৯ সালে গঠিত এই সংগঠনটি প্রতিবছর ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ইফতার মাহফিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,শীতকালীন উৎসব সহ দেশের নানান সাংস্কৃতিক উৎসবাদি পালন করে থাকে।এই শিক্ষার্থী বান্ধব সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা এবং ভর্তি নির্দেশনা দিয়েও থাকে। এছাড়াও এই সংগঠনটি মানুষ নির্মাণ-বিনির্মাণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মাসিক ও বাৎসরিক বৃত্তির ব্যবস্থা করে থাকে।মাসিক বৃত্তি হিসেবে ‘বরেন্দ্র বৃত্তি’নামে এই বছর যাত্রা শুরু করে।এর ধারাবাহিকতায় আরো কিছু বৃত্তির ব্যবস্থা করা হবে এতে দেশের যে কোন ব্যক্তি নিজ নামে বৃত্তি চালু করতে চায়লে সেই সুযোগ প্রদান করা হবে।

নতুন নেতৃত্বে সংগঠনের বেগ ত্বরান্বিত হবে এবং ঢাকার বুকে অখণ্ড চাঁপাইনবাবগঞ্জ চির অম্লান থাকবে বলে উপস্থিত অতিথিবর্গ তাদের আশাবাদ ব্যক্ত করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca