• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

তাহেরপুর পৌর হাট ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে মেয়র কালামের মতবিনিময়

Reporter Name / ৩৬৪ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

মিজানুর রহমান:


 

তাহেরপুর পৌর সভার হাট ইজারা ও ব্যবসায়ীদের সাথে পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২রা এপ্রিল রবিবার বিকাল ৪ ঘটিকার সময় তাহেরপুর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তিন তিনবারের সফল মেয়র আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৫৫ (বাগমারা -৪) আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। মতবিনিময় শেষে আগত তাহেরপুর পৌর হাট ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে নিয়ে ইফতার করেন মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন,সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আযুব আলী,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান শাহী,বিশিষ্ট ব্যবসায়ী ও কাউন্সিলর বাবুল খাঁ,ব্যবসায়ী সাবেক কাউন্সিলর তাপস কুমার দাস পিন্টু,বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব খরাদি,বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, আলতাব হোসেন, আব্দুল হামিদ, আব্দুল মান্নান, আব্দুস সামাদ পিয়াদা, জাহাঙ্গীর আলম,সালাউদ্দিন সরকার সহ বিশিষ্ট ব্যবসায়ী ও ইজারাদার উপস্থিত ছিলেন।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca