• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

Reporter Name / ৪৭১ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টিতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। শুধু মানুষ নয় এর প্রভাব পড়ছে ফসল থেকে শুরু করে পশু-পাখিদের উপরেও। এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে বৃষ্টি কামনা করে ইসতিফার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে প্রায় আট শতাধিক মুসল্লি বিশেষ জামাতে অংশ নিয়ে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা বৃষ্টি কামনা করে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন সাপাহার মডেল মসজিদের ইমাম মো. ওমর ফারুক।
সাপাহার মডেল মসজিদের ইমাম মো. ওমর ফারুক, এটি মূলত নফল নামাজ। দেশে বালা মসিবত ও অনাবৃষ্টির কারণে আমরা এই নামাজ আদায় করেছি। আল্লাহ চাইলে রহমতের বৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category