• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল

Reporter Name / ৩৬৯ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

মিজানুর রহমান, বাগমারা, রাজশাহী:


রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় তাহেরপুর পৌরসভার প্রান কেন্দ্র হরিতলা রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেনের এর সভাপতিত্বে ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান এর সঞ্চালনায়,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তিন তিনবারের সফল মেয়র আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৫৫ (বাগমারা -৪) আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব,তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারি মাহাবুবুর রহমান (বুলু), কোষাধক্ষ্য প্রভাষক সোহেল রানা।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আয়ুব আলী,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান শাহি,পৌর কৃষক লীগ সভাপতি আব্দুস সাত্তার,সাবেক প্রধান শিক্ষক বাবলু সরকার,পৌর আওয়ামী লীগ সদস্য সামাদ পিয়াদা,তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা,৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সালাউদ্দিন, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা কোরবান খাঁ সহ রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সদস্য,ব্যবসায়িক,বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca