• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোলে সুফিয়ান বিদ্যানিকেতনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

Reporter Name / ৩২৮ Time View
Update : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সুফিয়ান বিদ্যানিকেতনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সুফিয়ান বিদ্যানিকেতন প্রাঙ্গনে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক এর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওরাইদুর রহমান, রাজশাহী সরকারী কলেজের সহকারী অধ্যাপক তোফায়েল আহম্মেদ, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) সহকারী শিক্ষক মোঃ আসাদুল্লাহ,আনিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আনারুল ইসলাম, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, বরজাহান আলী, আতিকুর রহমান বাবু প্রমুখ। এছাড়া অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাচোল (১)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুন। কৃতিশিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মিঠন চন্দ্র, বিদায়ী শির্ক্ষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রায়হান কবীর ও মারুফা আক্তার মিম। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন নাজমুল হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন সূচনা রানী। অনুষ্ঠানে স্বগত বক্তব্য প্রদান করেন সুফিয়ান বিদ্যানিকেতনের পরিচালক আবু সুফিয়ান নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। আলোচনা শেষে পঞ্চম শ্রেনী বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ১৪জন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার জিপি-৫ প্রাপ্ত ২২জন ও ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬জনকে ক্রেস প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। সেই সাথে ২০২৩ সালের এসএসসি শির্ক্ষাীদের বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দ্যেশে দিক নিদের্শনামূলক বক্তব্য উপস্থাপক করতে গিয়ে বলেন, জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে আগে তোমার লক্ষ্য নির্ধারন করতে হবে। উন্নত বিশ্বের সংগের তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নাই। তাই শিক্ষাকে তোমরা ভালোমত আঁকড়ে ধরো। মোবাইল ফোন ব্যবহার থেকে দুরে থাকো। এছাড়া ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদক সেবন থেকে বিরত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category