• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ

খাইরুল আলম জেম হত্যাকান্ডে জড়িত ৫ আসামী গ্রেফতার

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

 

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার :


 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে জানান

সদর মডেল থানা এলাকায় সাবেক যুবলীগ নেতা এবং শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম কে ছুরিকাঘাতে হত্যাকান্ডে জড়িত ০৫ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন উদয়ন মোড় নামক স্থানে গত বুধবার ১৯ এপ্রিল ১৮.২০ ঘটিকার সময় কতিপয় দুর্বৃত্ত খাইরুল আলম ও জেম এর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে চাপাইনবাবগঞ্জ জেলা হাসপতালে ভর্তি করা হয়। এর পর দায়িত্বরত চিকিৎসক ২০.৩০ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন । এই ঘটনায় ২২ এপ্রিল শনিবার সদর মডেল থানায় খাইরুল ইসলাম জেম এর বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

 

ঘটনা ঘটার সাথে সাথেই সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে হত্যাকান্ড ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের জন্য থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। হত্যাকান্ডে জড়িত আসামী মোঃ মেজবাউল হক টুটুল (৪২) পিতা-মোঃ আলতাব হোসেন, সাং মিলকি বাগানপাড়া, পৌর ৩নং ওয়ার্ড,মোঃ মাসুদ রানা রানা (৩৮), পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন, সাং মসিজদ পাড়া, পৌর ১৫ নং ওয়ার্ড, মোঃ ইব্রাহিম ও দাউদ ইব্রাহিম হাবা (৩২), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং মসজিদ পাড়া ১৫ নং ওয়ার্ড, মোঃ শামীম রেজা (৩৫), পিতা-মোঃ রিয়াজ উদ্দিন, সাং হুজরাপুর রেলবাগান, পৌর ১নং ওয়ার্ড, মোঃ মিলন হোসেন (৩০), পিতা-মোঃ সানাউল হক, সাং প্রান্তিকপাড়া, পৌর ১নং ওয়ার্ড, সর্ব থানা-সদর মডেল থানা, চাপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category