• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

অলিউল হক ডলার নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় আইগত সহায়তা দিবস/২০২৩ পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় আইনগত সহায়তা কমিটির নাচোল উপজেলা শাখার সদস্য ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনসভায় মিলিত হন। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা আইনগত সহায়তা কমিটির সদস্য ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এসময় নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাবুল হোসেন, ইউপি সদস্য শফিকুল আলম, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের প্রতিটি জেলা জজ আদালতে সরকারী খরচে গরীব-অসহায়দের আইনগত সহায়তা প্রদান করা হয়ে থাকে এটির ব্যাপক প্রচার-প্রচারনা প্রয়োজন বলে বক্তাগণ উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category