• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

ওসি জাকিরকে ফাঁসাতেই পরিকল্পিতভাবে অর্থ লেনদেনের ভিডিও ধারণ, ক্ষুব্ধ পীরগঞ্জবাসী 

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

রংপুর প্রতিনিধিঃ

অপরাধীরা অপরাধ সংগঠিত করবে আর দেশে শৃঙ্খলা বজায় রাখতে তা প্রতিহত করতে প্রশাসনেরও ভূমিকার নেই কোনো জুড়ি ।  দেশে যে কটি বাহিনী রয়েছে তারমধ্যে জনগণের সাথে সরাসরি কাজ করে থাকে বাংলাদেশ পুলিশ বাহিনী ।  আবার দেশে পুলিশ বাহিনীর বিরুদ্ধে  অভিযোগেরও শেষ নেই সাধারণ মানুষের ।  আবার অন্যথায় পুলিশ সাধারণ মানুষের এক আস্থা ও বিশ্বাসের নামও বটে ।  সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ ।  আবার সাধারণ মানুষকে হয়রানির আরেক নামও যদি হয় সেটার নামও পুলিশ অভিযোগ সাধারণ মানুষের । আবার পুলিশের কিছু সদস্য বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকার দায়ে অনেকের হয়েছে শাস্তিও ।  তাই পুলিশকে নিয়ে সাধারণ মানুষের মন্তব্যেরও অন্ত নেই । 

অপরাধীরা তো প্রশাসনের শত্রু এবং সবসময় শত্রু  হিসেবেই দেখবে এটাই বাস্তব , প্রশাসনের উপর অর্পিত রাষ্ট্রের যে দায়িত্ব ও কর্তব্য আছে সেগুলো সঠিকভাবে পালন করলে তবেই রাষ্ট্র হবে নিরাপদ এবং দূর্নীতিবাজদের হবে সাঁজা। পুলিশ সদস্যরা দেশে শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের অপরাধ সংঘটনে বাধা প্রদান করবেই  তবে অপরাধীরা তাদের অপরাধকে ঢাকতে বিভিন্ন পন্থাও অবলম্বন করবে এটা অস্বাভাবিক কিছু নয়৷ আর পন্থা অবলম্বন বা ম্যানেজ করতে না পারলে ঐসব কর্মকর্তাদেরকে অপরাধীরা সবসময় খুঁজতে থাকে বিপাকে ফেলে নিজ স্বার্থ উদ্দেশ্য হাসিলের ।

সম্প্রতি রংপুরের পীরগঞ্জে একটি ভিডিওকে নিয়ে তোলপাড় পুরো সামাজিক যোগাযোগমাধ্যমে এবং আলোচনার ঝড়ও উঠে একজন পুলিশ কর্মকর্তার নামে ৷  সে পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন । ওসিকে ঘুষ দিয়েছে কেউ একজন সেটি আবার আড়াল থেকে ভিডিও ধারণ করা হয় সেই লেনদেনের অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যায় ওসিকে যে ব্যক্তি অর্থ প্রদান করছেন সে একজন বালু সিন্ডিকেটের সদস্য নাম রাসেল মিয়া,  যে ভিডিও ধারণ করেছে সেও বালু সিন্ডিকেটের সক্রিয় সদস্য নাম উজ্জ্বল মিয়া।  অর্থ লেনদেন এর যে ভিডিওটিতে সেখানে দেখা যায় যে ব্যক্তি অর্থ দিতে চেয়েছিলেন ওসিকে ওসি তা গ্রহণ করেননি ।  ঘুষ লেনদেনের ভিডিওটি নিয়ে রংপুর পীরগঞ্জের সুশীল সমাজসহ সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে । অনেকেই মনে করছেন  ওসি জাকির হোসেনকে পূর্ব পরিকল্পিতভাবে টাকা লেনদেন এর একটি ভিডিও ধারণ করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ।  একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান, দায়িত্বশীল পুলিশ অফিসারের বিরুদ্ধে এমন নেক্যারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন বলেও মনে করছেন অনেকেই ।

পীরগঞ্জ থানায় পদোন্নতি পেয়েই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন এবং পীরগঞ্জ থানাটিকে একটি আদর্শ ও মডেল  থানাতে রুপান্তরিত করতে চেষ্টার কোনো কমতি ছিলো না তার এবং পীরগঞ্জ থানাটিকে দুর্নীতি ও দালাল মুক্ত করার জোরালো পদক্ষেপ ছিলো ওসি জাকির হোসেনের  । পীরগঞ্জের সাধারণ মানুষ বলছেন ওসি সাহেবকে টাকা দিয়ে ফাঁসানো হয়েছে ।  তিনি সর্বদা অপরাধীদের বিরুদ্ধে আপোষহীন ছিলেন, ওসির রুমে সাধারণ মানুষের পদচারণা ছিলো চোখে পড়ার মতো ভ্যান চালক,  ভিক্ষুকসহ সবধরনের মানুষ ওসির অনুমতি ব্যতিরেকেই সবাই ওসির রুমে প্রবেশ করে মনের সব কথা খুলে বলতে পারতেন৷ একটা সময় ছিলো সাধারণ মানুষ ওসির রুম পর্যন্ত যেতেই পারতো না আর ওসি জাকির হোসেন এর সময়কালে চিত্র ছিলো ভিন্ন ।

ভিডিও তে অর্থ লেনদেন এর পুরো ঘটনাটিতে  পীরগঞ্জের কতিপয় অসাধু বালু ব্যাবসায়ীরা  চায়না সেভেন্ত ইঞ্জিনিয়ারিং ডিভিশন কর্পোরেশন এর ডিপিএম মিঃ ইয়ানানান (চায়না) ও ইঞ্জিনিয়ার সৌরভ ঘোষকে আক্রমণ করে শারীরিকভাবে  আহত করার ঘটনা ঘটে সেই ঘটনায় পীরগঞ্জের ওসি জাকির হোসেন আক্রমণের ঘটনায় অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ভাবে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে আাসামীদের আটক করে আদালতে প্রেরণ করা হয় । আর বালু ব্যবসায়ীদের সিন্ডিকেটের সদস্যরা প্রভাবশালী হওয়ায় সেই থেকেই ওসির পিছু নেয় বালু সিন্ডিকেটের সদস্যরা । সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিশোধ নিতেই হয়তো ওসির সাথে ঘুষ বাণিজ্যের নাটক সাজানো হয়েছে বলে মনে করছেন পীরগঞ্জের সুধীমহল ।

ভিডিও ক্লিপে দেখা যায় জনৈক ঘুষ দিতে চেষ্টা করেছিলো ঠিকই কিন্তুু ওসি ঘুষ গ্রহন করেননি বরং ফিরিয়ে দিয়ে এও বলেছেন জীবনে অনেক টাকা ইনকাম করেছি অবৈধ টাকার আমার দরকার নাই। ভিডিওতে দেখা যায় প্রদত্ত টাকা সেই বালু সিন্ডিকেটের সদস্য ফেরত নিয়ে তার পকেটেই রেখে দেন ।

ওসি জাকির হোসেনকে পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে মনে করছেন সাধারণ মানুষ । জাকির হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলেও মনে করছেন পীরগঞ্জের সুশীল সমাজ ।

পীরগঞ্জের সুধীজনদের দাবী ওসির বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ সুষ্ঠ তদন্তের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনসহ পীরগঞ্জ থানার সার্বিক অপরাধ দমনের ক্ষেত্রে ওসি জাকির হোসেনের মতো যোগ্য কর্মকর্তাকে পীরগঞ্জ থানাতেই পূর্নবহাল করা হয় এমন প্রত্যাশা করেন এবং ওসির  প্রত্যাহার নিয়েও বেশ ক্ষুব্ধ পীরগঞ্জবাসী।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভিডিওতে টাকা লেনদেনের বিষয়েটি দেখা গেছে। সোমবার বিকেলে তাকে পীরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে ।

এ বিষয়ে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, কিছু দিন আগে বালু ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে অর্থনৈতিক লেনদেন নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। এ ঘটনায় আমার কাছে আসলে আমি তাদেরকে নিয়ে সমাধানের জন্য বসেছিলাম। এ সময় দুই পক্ষের মধ্যে টাকার লেনদেন হয়েছে। সেখানে তারা নিজেদের সমস্যা নিরসন করে। ওইদিন তাদের কেউ আমাকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে এ ধরনের ভিডিও ধারণ করেছে। প্রকৃত পক্ষে সেখানে আমার সঙ্গে কারো কোনো অর্থনৈতিক লেনদেন হয়নি। আমাকে ফাঁসানো হয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখায়ের আলম জানান, প্রাথমিকভাবে একটি অর্থ লেনদেনের ভিডিও  পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

পীরগঞ্জের সুধীজনসহ সাধারণ মানুষের প্রিয় পুলিশ কর্মকর্তা ওসি জাকির হোসেন কে পীরগঞ্জ থানায় পুনরায় ওসি হিসেবে দেখতে চায়  । ওসি জাকির হোসেন কে যারা অন্যায়ভাবে ফাঁসাতে ঘুষ লেনদেনের ভিডিও’র নাটক সাজিয়েছে তাদেরকেও সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোরালো দাবী জানায় পীরগঞ্জবাসী।

এম.এস.হোসেন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca