• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নাচোল উপজেলার সব্দলপুর গ্রামের রাস্তার উদ্বোধন।

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নাবিল রায়হান,নাচোল প্রতিনিধিঃ


নাচোল উপজেলার সব্দলপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের হেয়ারিং ৩০০ ফিট রাস্তার উদ্বোধন করেন নাচোল উপজেলার ১ নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব সাথে আরো ছিলেন ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আব্দুর রশিদ এবং সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত মহিলা মেম্বার সখিনা বেগম।তারা স্থানীয়দের সাথে নিয়ে এ রাস্তার উদ্বোধন করেন। রাস্তাটি ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্ধকৃত। স্থানীয়রা বলেন, এ রাস্তাটি পাকা না হওয়ায় মসজিদে জুম্মার নামাযে যেতে এবং কবর স্থানে যেতে তাদের অনেক কষ্ট করতে হতো।বর্ষার দিনে বৃষ্টি হলে কাদার মধ্যে তাদের চলাচল অনেক কষ্টকর হয়ে যেতো।কিন্তু এখন রাস্তাটা ৩০০ ফিট পাকা হওয়ায় কষ্টটা অনেকটা কমে আসবে বলে মনে করা হচ্ছে।বাকি রাস্তাটুকুও পর্যায়ক্রমে করে দেওয়ার আশ্বাস দেন ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আব্দুর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca