• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

পীরগঞ্জে সভাপতির বিরুদ্ধে অভিযোগ করায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত 

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

 

রংপুর সংবাদদাতাঃ


রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতির বিরুদ্ধে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেয়ায় সভাপতির রোষানলে পড়ে সাময়িক বরখাস্থ হয়েছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা রোকসানা বেগম ।

তাই তিনি এর প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে গিয়ে মানষিক ভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছেন ।

অভিযোগে জানা গেছে, ভেন্ডাবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি রবিউল ইসলাম বিধ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা বেগমের সঙ্গে বিভিন্ন সময়ে অসাদচারন করেন এবং প্রধান শিক্ষক পদে

নিযুক্ত করার প্রলোভন দেখিয়ে তাহার নিকট থেকে বিভিন্ন সময়ে ১১ লাখ টাকা গ্রহন করেন। এ ব্যাপারে রোকসানা বেগম চলতি সনের গত ৫ এপ্রিল দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন । এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়টির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন ।

এতে ক্ষুব্ধ হয়ে গত ১৩ এপ্রিল ভেন্ডা/বালিকা-উবি/পীর/রং/২০২৩/০৪ নং স্বারকে বিদ্যালয়টির সভাপতি রবিউল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা বেগমকে বিদ্যালয়টির চাকুরি হতে সাময়িক বরখাস্থ করেন । এতে হতবাক হয়ে পড়েন বরখাস্থকৃত শিক্ষক রোকসানা বেগম ।

অভিযোগে আরও জানা গেছে, ঐতিহ্যবাহী ভেন্ডাবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে রবিউল ইসলাম পরপর দু’বার দায়িত্ব পালন করেন। তিনি ৩য় মেয়াদে ম্যানেজিং কমিটির সভাপতি হতে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে কমিটির অনুমোদন করে আনেন। পাশাপাশি ওই কমিটিতে সভাপতি এবং দাতা সদস্য দু’টি পদেই রবিউল ইসলাম দায়িত্ব পালন করছেন। এ কমিটির গঠন নিয়েও রয়েছে বিতর্ক ।

বরখাস্থকৃত  শিক্ষিকা রোকসানা বেগম বলেন, শিক্ষা বোর্ডে আমার দাখিলকৃত অভিযোগ এবং বিদ্যালয়ের একাধিক শুন্য পদে নিয়োগ নিয়ে আমার সঙ্গে মতবিরোধ হওয়ার কারনে কথিত ঠুনকো অজুহাতে আমাকে বরখাস্থ করা হয়েছে । অন্যায়ের সঙ্গে আপোষ না করায় আমার এ পরিণতি । বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম এর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করে কথা বলার এক পর্যায়ে বলেন, একটু ব্যস্থ আছি, পরে কথা বলবো ।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category