• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

মাত্র ৬০ হাজার টাকার অভাবে হাত হারাতে বসেছে শিবগঞ্জের জোবায়ের

Reporter Name / ২১১ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

হাবিবুল বারি হাবিব,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ধন সম্পদ নেই, দিন এনে দিন খায় । দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে রাজমিস্ত্রীর শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল ঢাকায় । কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস তাকে সুযোগ দিল না রোজগার করার । পাঁচ তলায় উঠে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে পড়ে যায় বিদ্যুতের তারের উপর । যেখানে পরিবারের সদস্যদের পেটের খাবার জোগাড় করার জন্য গিয়েছিল শ্রমিকের কাজ করতে, সেখানে পরিবারের সদস্যদের সর্বস্ব বিক্রি করে চিকিৎসা নিতে হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড সাহাপাড়া ঝাইটনপাড়ার আব্দুল করিমের ছেলে জোবায়েরকে ।

দীর্ঘদিন থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা নিয়ে আসছে জোবায়ের । অর্থের অভাবে উন্নত চিকিৎসা না পেলেও মায়ের কানের দুল সহ বাড়ির সবকিছু বিক্রি করে সর্বোচ্চ চেষ্টা করে আড়াই লক্ষ টাকা খরচ করে চিকিৎসা নিয়েছে সে । কিন্তু সবশেষে বর্তমানে নিঃস্ব জোবায়েরের চিকিৎসা করে ডান হাত ফিরে পেতে হলে আরো ৬০ হাজার টাকা দরকার । কিন্তু যার পক্ষে এখন ৬০ টাকা দিয়ে ১ কেজি চাল কেনা অনেক কষ্টসাধ্য ব্যাপার, তার পক্ষে ৬০ হাজার টাকা জোগাড় যেন অসম্ভব হয়ে পড়েছে । কিন্তু এই দারিদ্রতার জন্য কি চিরতরেই হাত হারাতে হবে জোবায়েরকে ? হাত হারালেতো আয়-রোজগারের অভাবে পরিবারের অন্যান্য সদস্যদেরও না খেয়ে থাকতে হবে ।

এমন অবস্থায় বিভিন্ন জায়গায় হাত পাতলেও ব্যর্থ হচ্ছে পরিবারটি, কেননা ইতো:পূর্বেই পরিবারের সবকিছু বিক্রিসহ সম্ভাব্য সকল জায়গায় হাত পেতে আড়াই লক্ষ টাকা জোগাড় করে এই পর্যন্ত চিকিৎসা নিয়েছে সে । বর্তমানে নিরুপায় জোবায়ের ও তার পরিবার এলাকার মানুষের সহানুভূতি ও সহযোগীতা নিয়ে কোন রকমে দু মুঠো ভাত খেয়ে দিন যাপন করছেন । কিন্তু অন্যের নিকট থেকে চেয়ে আর ক’দিন চলে ! এমতাবস্থায় অশ্রুসিক্ত চোখে মাননীয় প্রধানমন্ত্রীসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং বিত্তশালী ব্যক্তিবর্গসহ সকলের নিকট আর্থিক সহযোগীতার জন্য আকুল আবেদন করেছেন পরিবারটি । স্থানীয় চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম ও ওয়ার্ড সদস্য হাবিবুল রহমান এক লিখিত প্রত্যায়নপত্রের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

(যে কোন সহযোগীতা পাঠাতে রোগীর সাথে যোগাযোগ-01727709816, বিকাশ-01310537914, রকেট-01773691382-2)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category