• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন ইউপির ৩ জন নিহত

Reporter Name / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন, শাহজাহানপুর ইউনিয়নে ও দেবীনগর ইউনিয়নে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে।

নিহত ৩ জন হচ্ছে, সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের সোনাপট্রি গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. রফিক উদ্দিন (৩৫) ও শাহজাহানপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও দেবীনগর ইউনিয়নের মোজাম্মেলের ছেলে ইসারুল (৪২)।

জানাগেছে, ৪ মে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাত হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ইসারুল মাছ ধরতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত রফিক ধান কাটতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় এবং নিহত জাহাঙ্গীর চাঁদতারা মসজিদের নিকট দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় সে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন বজ্রপাতে ৩ জন নিহতের বিষয় টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca