• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী মায়ের মৃত্যুতে তাহেরপুর পৌর মেয়র কালামের শোক প্রকাশ

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ৬ মে, ২০২৩

মিজানুর রহমান:


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র মাতা এবং ভাষাসংগ্রামী মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য,তাহেরপুর পৌর সভার মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। শনিবার দুপুর ১২টায় রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে তিনি মারা যান। মরহুমার নামাজে জানাজা রোববার বাদ আছর কলাবাগান মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। রোববার সকাল ১১টায় তিনি দেশে ফিরবেন। এরপর মরহুমার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

মৃত্যুর কারণ সম্পর্কে শিক্ষা মন্ত্রীর পারিবারিক সূত্র জানায়, রহিমা ওয়াদুদ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবে তার বড় ধরনের কোনো শারিরীক সমস্যা ছিল না। তার বয়স হয়েছিল ৮৯ বছর।রতিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমা রহিমা ওয়াদুদ চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দীপু মনি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপুর মা। রহিমা ওয়াদুদ পেশায় শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটওয়ারী বাড়ি।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category