• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

পণ্যের মূল্য বেশি নেয়ার অপরাধে কানসাট অজিত সাহা স্টোরকে জরিমানা ও সতর্কবাণী

Reporter Name / ৪৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট নিমতলা বাজারে অবস্থিত অজিত সাহা স্টোর কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার ১৫ই মে ২০২৩ চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কার্যালয়ে দীর্ঘ শুনানি অন্তে দোষী সাব্যস্ত করে ২০০০ টাকা জরিমানা করেন জেলা সহকারি পরিচালক (অ:দা:) মো: মাসুম আলী । জানা যায়, দীর্ঘদিন যাবত ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয় করে আসছিল অজিত সাহা স্টোর । তারই ধারাবাহিকতায় গত কয়েক মাস আগে শাহীন শওকত নামীয় একজন ক্রেতা সিগারেট ক্রয় করতে গেলে চড়া দাম নেয় অজিত সাহা’র প্রোপ্রাইটর অজিত সাহা ও তার ছেলে স্বরুপ সাহা । খুচরা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ার কারন জানতে চাইলে ক্রেতার সাথে কথা কাটাকাটি শুরু হয় । এরই মধ্যে স্থানীয় ভুক্তভোগী আরো অনেক ক্রেতা এসে একই অভিযোগ করেন অত্র দোকানের বিরুদ্ধে । এসময় দীর্ঘদিন যাবত খুচরা ও পাইকারি ক্রেতাদের নিকট অতিরিক্ত মূল্যে এই পন্য বিক্রয় করে আসছে বলে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ক্রেতারা । এই ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে দুই দিনের উভয় পক্ষের  শুনানি শেষে দোষ স্বীকার করে অভিযুক্ত দোকানি স্বরুপ সাহা । তারই প্রেক্ষিতে সোমবার এই জরিমানা আরোপ ও আদায় করে অজিত সাহা স্টোরকে সতর্ক করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category